ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ‘অর্জন করতে পারবে না’ বলে একমত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।

ল্যামি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে রুবিওর মুখপাত্রের মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না- এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।

এর আগে হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ‘অর্জন করতে পারবে না’ বলে একমত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আপডেট টাইম : ০১:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫