ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে এর পাইলটও নিহত হয়েছেন। ইউক্রেনীয় সামরিক বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে- স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এর পাইলটও নিহত হন।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, এ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তিনটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো।

এক বিবৃতিতে বলা হয়, “পাইলট তার সমস্ত অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভূপাতিত করেন। শেষটি ভূপাতিত করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।”

আরও বলা হয়, পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি বিধ্বস্ত হয় এবং তিনি বের হওয়ার সময় পাননি।

ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন এবং বিভিন্ন ধরণের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনীয় বাহিনী ২১১টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সূত্র: এএফপি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট টাইম : ১১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫