ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

দক্ষিণ আফ্রিকায় ১,০০০ অবৈধ খনি শ্রমিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পুলিশ শুক্রবার জানিয়েছে যে তারা দেশের উত্তর-পূর্বে অবৈধ সোনার খনিতে কর্মরত প্রায় ১,০০০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। সপ্তাহব্যাপী অভিযান চালানো এমপুমালাঙ্গা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র এএফপিকে বলেছেন যে আরও গ্রেপ্তার হতে পারে কারণ এখনও ভূগর্ভে অবৈধ খনি শ্রমিক রয়েছে।

জোহানেসবার্গ থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

এমপুমালাঙ্গা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র বলেছেন, আরও শ্রমিক গ্রেফতার হতে পারে, কারণ এখনও ভূগর্ভে অবৈধ খনি শ্রমিক রয়েছে।

পুলিশের মুখপাত্র ডোনাল্ড মোধলুলি বলেছেন, “তারা বেরিয়ে আসার সাথে সাথে তাদের গ্রেফতার করা হয়েছে।”

গত সোমবার থেকে শুরু হওয়া পুলিশ অভিযানে এসওয়াতিনি এবং মোজাম্বিকের সীমান্তবর্তী বারবারটন গ্রামের কাছে গোপন খনি শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মোধলুলি বলেন, এটি খনি নিরাপত্তা এবং পুলিশের মধ্যে একটি যৌথ অভিযান। প্রায় এক হাজার অবৈধ খনি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সেখানে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি।

জোহানেসবার্গের পশ্চিমে স্টিলফন্টেইন শহরের কাছে একই ধরনের অভিযান চালানোর এক বছরেরও কম সময়ের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। যেখানে জানুয়ারিতে তাদের খনিগুলো চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার আগে কমপক্ষে ৯০ জন গোপন খনি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।

স্টিলফনটেইনের সেই অভিযানের মতো এবারও বারবারটনের কাছে পুলিশ অবৈধ খনিগুলো ঘিরে রেখেছিল, যাতে খাবার ও অন্যান্য সরবরাহ প্রবেশ করতে না পারে। এর ফলে ভেতরে থাকা শ্রমিকদের বাধ্য হয়ে উপরে উঠে আসতে হয়।

সূত্র: এএফপি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দক্ষিণ আফ্রিকায় ১,০০০ অবৈধ খনি শ্রমিক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫