ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হলে তাদের ওপর নতুন শুল্ক আরোপের যে হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা সরাসরি ‌‌‘‘ব্ল্যাকমেইল’’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের আট দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের আট দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ভ্যান উইল একথা বলেন। তিনি বলেন, তিনি (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) যা করছেন, তা ব্ল্যাকমেইল… এবং এটি একেবারে অপ্রয়োজনীয়। এতে জোটের (ন্যাটো) কোনও উপকার হয় না। এমনকি গ্রিনল্যান্ডেরও কোনও উপকার হয় না।

এর আগে, শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস

আপডেট টাইম : ০৬:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬