ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার ও সংবিধান সংশোধন বিষয়ক প্রশ্নে আলী রীয়াজ বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং জনগণের অধিকার রক্ষা করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।’

তিনি আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৯ মাস ধরে আলোচনার পর জুলাই সনদ প্রণীত হয়েছে এবং দলগুলো এতে সাক্ষর করেছে। ড. রীয়াজ আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ আরও মজবুত হবে। এ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন তিনি।

এসময় ইইউ প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস বলেন,’বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন অব্যাহত সমর্থন প্রদান করবে। আমরা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি বরাবরের মতো শ্রদ্ধাশীল। অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের উদ্যোগকে আমরা সমর্থন করি।’

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন এক যাত্রা শুরু হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মি. মার্সেল নাগি, মি. ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও মিসেস অ্যান মার্লবরো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

আপডেট টাইম : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬