ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা​ প্রতিবেদক,​ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

​রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় বুধবার রাতে মতিহার থানার মিজানের মোড় (ডগারহাট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম জাসন (২৫)। সে ওই এলাকার বাসিন্দা।

​

​র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পবা রাইসমিলপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাব্বিরকে নির্মমভাবে ছুরিকাঘাত করে জাসন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

​

​হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই র‍্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল ঘাতককে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে।

​এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশ ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক জাসনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাসন হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় র‍্যাব-৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার

আপডেট টাইম : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬