ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যরত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরি ও রফতানি খাতে গতি ফেরাতে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে গভর্নর এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ২০২৪ সালের শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু বছরের শেষের দিকে তা বৃদ্ধি পায়। জুলাই মাসের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কমে যায় এবং কর্মদক্ষ মানুষও কর্মহীনতার তালিকায় যুক্ত হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকিং খাতকে অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান গভর্নর। সাক্ষাতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর সভাপতি ও বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

গভর্নর আশ্বস্ত করেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যাংক সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সরকার ড. আহসান এইচ মনসুর–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

আপডেট টাইম : ০৯:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬