ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

আবিরে রাঙা বগুড়ায় দোল পূর্ণিমা উদযাপন

আবিরের রঙে রাঙিয়ে দোল পূর্ণিমা উদযাপনে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা, যা হোলি উৎসব নামেও পরিচিত। বাংলাদেশে এই উৎসব ‘দোলযাত্রা’ নামেও উদযাপিত হয়।

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার নববৃন্দাবন হরিবাসর মন্দিরে দিনব্যাপী দোল উৎসবের আয়োজন করা হয়। পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের মধ্যেই অনুষ্ঠান সীমাবদ্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উৎসবে অংশ নেয়া ভক্তরা জানান, প্রাচীনকাল থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণের দোল উৎসব পালনের প্রচলন ছিল। সময়ের সঙ্গে সেই পুষ্পরেণুর জায়গা দখল করেছে আবির। বিশ্বাস করা হয়, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেখান থেকেই দোল খেলার সূচনা।

ভক্তদের ভাষ্য, বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজসহ বিভিন্ন অঞ্চলে এটি দোল উৎসব নামে পরিচিত হলেও উত্তর, পশ্চিম ও মধ্য ভারত এবং নেপালে ‘হোলি’ নামেই বেশি প্রচলিত। কোথাও কোথাও একে বসন্ত উৎসবও বলা হয়।

বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বাসস’কে জানান, শহরের অধিকাংশ মন্দিরেই সকাল থেকে বিকেল পর্যন্ত আবির খেলা চলছে। বিশেষ করে নববৃন্দাবন হরিবাসর মন্দির প্রাঙ্গণে সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয়েছে। একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি করছেন সবাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

আবিরে রাঙা বগুড়ায় দোল পূর্ণিমা উদযাপন

আপডেট টাইম : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬