ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সরকারের আন্তরিকতার অভাব নেই ডেঙ্গু নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না।

রোববার (৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করেছে, এতে সন্দেহের অবকাশ নেই। এতদিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব, সরকার ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দিন ইসলাম শেখ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সরকারের আন্তরিকতার অভাব নেই ডেঙ্গু নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯