ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: “দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী শক্তি আবারও ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে। এক্ষেত্রে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে,” বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ।

সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি সংসদ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় জাবির রাজনৈতিক সহাবস্থানের প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় জাতীয় ইস্যুগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব পরিলক্ষিত হয়। আমি দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম বন্ধুত্বপূর্ণ ও সুস্থ রাজনীতির আশা ব্যক্ত করছি।
​
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আজকের এই আয়োজনে এসে জুলাইয়ের চেতনা যেন পুনরায় উজ্জীবিত হয়েছে। বৈচিত্র্যের নামে আমাদের মাঝে যে বিভাজন, তা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ

আপডেট টাইম : ১০:৫১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬