ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করার দাবি : ন্যাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব কৃষকদের কৃষিঋণ মওকুফ করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, ঋণখেলাপিদের অনেক ঋণ মওকুফ করা হয়েছে এবং হয়। অনেক সময় অনেক সুযোগ-সুবিধা তাদের দেয়া হয়ে থাকে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাব, এমনিতেই চলতি বছর কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়নি অন্যদিকে অকাল বন্যায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গরিব কৃষকদের কৃষিঋণ মওকুফ করুন।

তারা বলেন, কৃষিঋণ নিয়ে যেন কোনো কৃষককে এ বছর হয়রানি করা না হয়। এ দেশের বহু কৃষকের ঘাড়ে সার্টিফিকেট মামলা ঝুলছে। যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না। তাদের বিরুদ্ধে মামলা হয় না, তারা গ্রেফতারও হয় না। অথচ গরিব কৃষক গ্রেফতার হয়।

ন্যাপ নেতৃদ্বয় আরও বলেন, দেশের সব সেক্টরে সীমাহীন লুটপাট দুর্নীতি চলছে। মূল দুর্নীতি পুকুরচুরি নয় সমুদ্রচুরি হচ্ছে। অর্থপাচারকারী ঋণখেলাপিদের ঋণ মওকুফ অপচেষ্টা চলছে। অথচ গরিব কৃষককে মামলায় ঝুলতে হচ্ছে। আমরা চাই সারাদেশে কৃষকদের বিরুদ্ধে যে সার্টিফিকেট মামল করা হয়েছে সেই মামলা প্রত্যাহার ও কৃষিঋণ মওকুফ করা হোক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করার দাবি : ন্যাপ

আপডেট টাইম : ০৬:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯