ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে এবং ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। মিরপুর স্টেডিয়ামে ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় তুলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।

একই সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও বাংলাদেশের জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, খেলোয়াড়দের অদম্য স্পৃহা ও লড়াকু মানসিকতায় আমি অত্যন্ত গর্বিত। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে অনন্য মাইলফলক। মাঠে খেলোয়াড়রা যে ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছে, তা পুরো জাতিকে আনন্দিত করেছে।

প্রতিমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও চলবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী দল হিসেবে আরও সুসংহত অবস্থান করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট টাইম : ১০:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬