ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

স্থগিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে বেইজিং। তবে সময়সূচি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা।

এ বিষয়ে নীরবতা বজায় রেখেছে চীন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে চীন সফরে যেতে পারেন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সফরটি শুরু হওয়ার কথা ছিল ৩১ মার্চ। যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এ সফরকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। ট্রাম্পের আক্রমণাত্মক শুল্ক নীতির কারণে এ প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রাখবে।’

কয়েক মাস ধরে প্রস্তুতি চলা এ সফর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ব্যাহত হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এ সফর পাঁচ বা ছয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।

রোববার তিনি ইঙ্গিত দেন যে ইরান যুক্তরাষ্ট্র-ইসরাইলের তেহরানে হামলার প্রতিক্রিয়ায় কার্যত বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালি স্বাভাবিক করতে চীন সহায়তা করবে কি না, তার ওপর সফরের তারিখ নির্ভর করতে পারে।

একদিন পর ট্রাম্প বিলম্বের সম্ভাবনা নিশ্চিত করেন। তবে এবার তিনি যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে থাকার প্রয়োজনীয়তার কথা বলেন।

চীন তাদের প্রচলিত নীতির অংশ হিসেবে এ সফরের কোনো নির্দিষ্ট তারিখ কখনও প্রকাশ্যে নিশ্চিত করেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

আপডেট টাইম : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬