ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

[​মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ১৯ মার্চ, ২০২৬]
​রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ভোরে এই অভিযান পরিচালিত হয়।
​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস দল চারঘাট থানাধীন রাওথা বালুরঘাট পদ্মা নদীর পূর্ব তীর সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ০২টি কার্তুজ উদ্ধার করা হয়।
​ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের প্রকৃত মালিক বা এর সাথে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে র‍্যাবের ধারণা, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবিরোধী ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করেছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি ফেলে পালিয়ে যায়।
​এ বিষয়ে র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
​উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

আপডেট টাইম : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬