ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিএনপি ঈদসামগ্রী উপহার দিল রেনুর ছেলেমেয়েকে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা তাসলিমা বেগম রেনুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। রেনুর চার বছরের ছোট্ট মেয়ে তুবা ও ১১ বছরের ছেলে তাসফিক আল মাহির জন্য জামা, পাঞ্জাবি, চকলেটসহ ঈদসামগ্রী উপহার দিয়েছে দলটি।

সম্প্রতি সারাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় দলটির হাইকমান্ড স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে আহ্বায়ক ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সদস্য সচিব করে ‘নারী ও শিশু অধিকার রক্ষা ফোরাম’ নামে ৫১ সদস্যের একটি কমিটি গঠন করে।

ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কমিটিকে কার্যক্রম করতে নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে বুধবার রাতে কমিটির সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী ঢাকা মহানগর উত্তরের সম্ভাব্য মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রকৌশলী ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে বাড্ডায় রেনুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারা। পাশাপাশি আইনি সহায়তারও প্রতিশ্রুতি দেন। ঈদ উপলক্ষে চার বছরের ছোট্ট তুবা ও ১১ বছরের তাসফিক আল মাহির জন্য জামা, পাঞ্জাবি, চকলেটসহ ঈদসামগ্রী নিয়ে যান তারা। এ সময় রেনুর মায়ের আহাজারিতে কিছুক্ষণের জন্য হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিপুণ রায় চৌধুরী বলেন, দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়াবার্তা হচ্ছে- নিজেরা ক্ষমতাসীনদের দ্বারা নির্যাতনের শিকার হলেও বিএনপির নেতাকর্মীদের যেকোনোভাবে কৌশলে হলেও দেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সে অনুযায়ী আমরা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিএনপি ঈদসামগ্রী উপহার দিল রেনুর ছেলেমেয়েকে

আপডেট টাইম : ০১:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯