ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

গত সেপ্টেম্বরে নেপালে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আজ শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে জানান, ‘তাদের আজ সকালেই গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

২০২৫ সালের অভ্যুত্থানে অলির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর অনুষ্ঠিত নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণের একদিন পরেই এই আটক অভিযান চালানো হয়।

গত সেপ্টেম্বর ৮ ও ৯ তারিখে দুর্নীতি বিরোধী যুব আন্দোলনে কমপক্ষে ৭৭ জন নিহত হয়। এই বিদ্রোহটি একটি সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হলেও, এটির পেছনে মূলত অর্থনৈতিক দুর্দশা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবং অসন্তোষ কাজ করেছে।

যুব আন্দোলনের প্রথম দিনে আন্দোলন দমনকালে কমপক্ষে ১৯ যুবক নিহত হয়।

পরের দিন সংসদ ও সরকারি দপ্তরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলে অস্থিরতা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যার ফলে সরকারের পতন ঘটে।

প্রাণঘাতী অভ্যুত্থান নিয়ে নেপাল সরকার-সমর্থিত একটি প্রতিবেদনে ৭৪ বছর বয়সী ওলি ও অন্যান্য কর্মকর্তাদের বিচারের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘গুলি চালানোর কোনো আদেশ ছিল কিনা তা প্রমাণিত হয়নি’, তবে ‘গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করা হয়নি এবং তাদের অবহেলামূলক আচরণের কারণে যুবকরা প্রাণ হারিয়েছে।

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এবং বিক্ষোভের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, কেবল ন্যায়বিচারের সূচনা। আমি বিশ্বাস করি, এখন দেশ একটি নতুন পথে এগিয়ে যাবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

আপডেট টাইম : ১২:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬