ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার : মার্কিন গণমাধ্যম

 ইরানের আকাশ থেকে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রধান গণমাধ্যম।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে, বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ইতোমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে অনুসন্ধান অভিযান এখনও চলছে।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই মডেলের যুদ্ধবিমান, যেখানে সামনে একজন পাইলট এবং পেছনে একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবির বিশ্লেষণে এটি এফ-১৫ যুদ্ধবিমান বলেই ধারণা করা হচ্ছে, যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করেছিল।

মার্কিন গণমাধ্যম আরও জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

খবরে বলা হয়, বিশেষায়িত মার্কিন বাহিনী সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইরানি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টারসহ অন্যান্য উড়োজাহাজকে নিচু দিয়ে উড়তে দেখা গেছে।

মার্কিন গণমাধ্যমগুলোর মতে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুদ্ধ শুরুর পর ইরানের ভেতরে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটিই প্রথম নিশ্চিত ঘটনা হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার : মার্কিন গণমাধ্যম

আপডেট টাইম : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬