ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

ঈদুল আজহা পালিত হচ্ছে চট্টগ্রামের ৬০ গ্রামে

জেলা প্রতিনিধি, সিটিজেন নিউজ: চট্টগ্রামের সাত উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষ আজ (রোববার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সাতকানিয়া উপজেলার মির্জারখিল দরবার শরিফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে অতীতের মতো এবারও একদিন আগে কোরবানি দিচ্ছেন।

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের মুখপাত্র বজলুল করিম চৌধুরী বলেন, ‘মির্জাখিলের প্রায় পুরো গ্রামের মানুষ আজ সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ও কোরবানি দিচ্ছেন। সকালে ঈদের জামাতে ইমামতি করেন দরবার শরিফের পীর হজরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।’
তিনি জানান, প্রায় দুইশ বছর ধরে মির্জাখিল দরবার শরিফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। যেসব এলাকায় দরবার শরিফের মুরিদ বেশি রয়েছেন তারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও কোরবানি করছেন। আর যেখানে দরবার শরিফের ভক্ত কম সেসব এলাকার মুরিদরা মির্জাখিল দরবার শরিফে এসে ঈদের নামাজ আদায় করেছেন।

জানা গেছে, সুফি সাধক মাওলানা মোখলেছুর রহমান (র.) দুইশ বছর আগে এ নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে কোরবানি দেয়া ও ঈদ উদযাপন করে আসছেন।

দরবার সূত্রে জানা যায়, সাতকানিয়ার মির্জাখিল, চরতি, পুরানগড়, মৈশামুড়া, গাটিয়াডেঙ্গা, মাদার্শা, চন্দনাইশের কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখিল, ডোংরা, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, চুনতি, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ির কয়েকটি এলাকা এবং পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও হ্নীলার বেশ কয়েকটি গ্রামের মানুষ রোববার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন এবং এখন পশু কোরবানি দিচ্ছেন।

এদিকে চন্দনাইশ উপজেলায় জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবার শরিফ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এতে ইমামতি করেছেন দরবার শরিফের পীর মাওলানা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ আলী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

ঈদুল আজহা পালিত হচ্ছে চট্টগ্রামের ৬০ গ্রামে

আপডেট টাইম : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯