ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

সিটিজেন নিউজ ডেস্ক: মালয়েশিয়ার পেরাক রাজ্যে দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এই অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি জনশক্তি বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জেনারেল অপারেশনস ফোর্স এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সদস্যরা অংশ নেন।

পেরাক অভিবাসন বিভাগের পরিচালক জেমস লি এক সংবাদ সম্মেলনে জানান, প্রথম কারখানায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে দ্বিতীয় কারখানায় শিফট পরিবর্তনের সময় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই বাংলাদেশি নাগরিক।

অভিবাসন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভিজিট পাসের অপব্যবহার এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় (ওভারস্টে) মালয়েশিয়ায় অবস্থান করার অভিযোগ রয়েছে।

জেমস লি বলেন, একই মূল কোম্পানির অধীনে পরিচালিত এই দুটি কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্য কোম্পানি বা সেক্টরের নামে নিবন্ধিত বিদেশি কর্মীদের কাজে লাগিয়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও জানান, আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরও একই কোম্পানিতে এ ধরনের অভিযান চালানো হয়েছিল। এটি ওই কোম্পানির ওপর দ্বিতীয় দফার অভিযান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

আপডেট টাইম : ০৮:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬