ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ই এপ্রিল) কালীগঞ্জ উপজেলার শিংলাব এলাকার মোমেন মোড়লের ফসলি জমি হতে, এলাকার জনসাধারণ একই এলাকার নাজিম উদ্দিন শেখের পুত্র মাদক ব্যবসায়ী আমান উল্লাহকে আটক করে কালীগঞ্জ থানায় খবর দিলে, এসআই (নি:) অপূর্ব কুমার বাইন আসামীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১৬, তারিখ ৯ই এপ্রিল ২০২৬ইং।

অপরদিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের ব্রীজ সংলগ্ন আমানের দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে, এলাকার জনসাধারণ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড়বাগলা গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের পুত্র লোকমান হোসেনকে (৩৫) আটক করে কালীগঞ্জ থানায় খবর দিলে, কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১৭। তারিখ ৯ই এপ্রিল ২০২৬ইং।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

আপডেট টাইম : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬