ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

আপাতত কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতি ঠিক করতে পারল না কংগ্রেস। এজন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফের দলের দায়িত্বে ফেরানো হলো সোনিয়া গান্ধীকে। শনিবার সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। সেখানেই তাকে এ দায়িত্ব দেয়া হয়।

কংগ্রেস সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীকে ফিরে পেতে আগ্রহী ছিলেন বৈঠকে উপস্থিত শীর্ষ নেতাদের একাংশ। কিন্তু পদত্যাগপত্র তুলে নিতে রাজি হননি রাহুল। এমন অবস্থায় রাজীব পত্নীর দ্বারস্থ হন দলের নেতারা। যতদিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত তাকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়। তাদের অনুরোধে না করতে পারেননি সোনিয়া। তারপরই দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাহুল গান্ধীর পদত্যাগপত্র গৃহীত হয়।

রাহুল গান্ধীর উত্তরসূরি হিসেবে এতদিন অনেকেরই নাম শোনা গেছে। এদের মধ্যে দৌড়ে এগিয়ে ছিলেন সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুকুল ওয়াসনিক এবং মোদি সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব পালনকারী মল্লিকার্জুন খড়গে। তবে শেষমেশ সেই গান্ধী পরিবারেই হাতেই কংগ্রেসের দায়িত্ব গেল।

শনিবারের বৈঠকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে রাখেন গান্ধী-নেহেরু পরিবারের এই দুই কংগ্রেস নেতা। তবে বৈঠক থেকে সদ্যসাবেক সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী বের হয়ে গেলেও বৈঠক স্থলে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

ঘটনার পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিকদের জানান, আজকের বৈঠকে দলের পরবর্তী সভাপতি নিয়ে কোনোও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাতে আবার বৈঠক হবে। ফলে রাত সাড়ে ৯টার পর পরবর্তী কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হলো।

ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলটির বেশিরভাগ সভাপতি নেহরু-গান্ধী পরিবারের সদস্য ছিলেন। ১৫৯ বছরের দলটিতে এখন গান্ধী পরিবারের সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

আপাতত কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

আপডেট টাইম : ০৮:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯