ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ফেনীতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু

জেলায় আগামীকাল থেকে ১০ মে পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

আজ রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম বলেন, আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলা জুড়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে টিকা দেয়া হবে। জেলার ৬টি উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১জন শিশুর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ হাজার ১৯২ জন ও কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন শিশু রয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।

তিনি জানান, জেলায় ১ হাজার ৯৮টি অস্থায়ী ও ৭টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. ইমরান হোসেন, ডা. আমির খসরু তারেক প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ফেনীতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু

আপডেট টাইম : ০৩:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬