ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে পর্যটন শহর তুয়াপসে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সোমবার এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি বলেন, কয়েক দিনের ব্যবধানে বন্দরনগরীটিতে এটি দ্বিতীয় হামলা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর এবং একটি গির্জাও রয়েছে।

কন্দ্রাতিয়েভ বলেন, ‘গত রাতে তুয়াপসে শহরে আবারও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সমুদ্রবন্দরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও জানান, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে একই অঞ্চলে ড্রোন হামলায় এক কিশোরী ও এক তরুণীর নিহত হওয়ায় তথ্য জানান গভর্নর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

আপডেট টাইম : ০১:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬