ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

শফিকুল হকের মৃত্যুতে স্পিকারের শোক প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বুধবার রাতে সংসদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় স্পিকার বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে আ ন ম শফিকুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। দল ও সিলেটের মানুষ তাকে চিরদিন স্মরণ রাখবে।

স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও আ ন ম শফিকুল হক এর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত আ ন ম শফিকুল হক
প্রসঙ্গত, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক এই বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পবিত্র মদিনা নগরীতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, আ ন ম শফিকুল হকের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ একজন মহান নেতাকে হারালো। দৃঢ়চিত্তের এই নেতা ছিলেন একজন দক্ষ সংগঠক, আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। বর্ষীয়ান রাজনীতিবিদ শফিকুল হকের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হলো।

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

শফিকুল হকের মৃত্যুতে স্পিকারের শোক প্রকাশ

আপডেট টাইম : ১০:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯