ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

শরৎকালের প্রথমদিন আজ

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: পাতা ঝরার ঋতু শরৎকাল এসেছে এ ধরাধামে। আজ শুক্রবার ভাদ্রের প্রথমদিন। ভাদ্র ও আশ্বিন – এই দুই মাস নিয়ে শরৎকাল। ইংরেজি ১৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত থাকবে এ ঋতুর রানি।
সাদা সাদা মেঘ নীল আকাশের বুকে উড়ে বেড়ানোর অপরূপ দৃশ্যেরও দেখা মিলবে এ ঋতুতে। উৎকট গরমও থাকবে না। দিন ছোট হয়ে আসবে, ঠাণ্ডা হতে থাকবে আবহাওয়া।

বাংলাদেশের ছয় ঋতুর তৃতীয় এ শরৎকাল; পৃথিবীর চার প্রধান ঋতুর একটিও এটি। শরৎকে ইংরেজিতে ‘অটাম’ হিসেবে ডাকা হলেও উত্তর আমেরিকায় এটিকে ‘ফল’বলা হয়। এ ঋতুতে ফুটবে কাশফুল, বকফুল, শেফালি/শিউলি, গগণশিরীষ, ছাতিম, হিমঝুরি, মিনজিরি, পাখিফুল, পান্থপাদপসহ নানা জাতের ফুল।

সাদা মেঘের পাশাপাশি কালো মেঘও বিরাজ করবে এ সময়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের শরৎকাল অনেকটা স্বাভাবিক আচরণই করবে।

আগস্ট থেকে অক্টোবর–এ তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। আর সেপ্টেম্বর ও অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া আগস্ট মাসে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাসে দেয়া হয়েছে। এর মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। ইতোমধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। আরেকটি লঘুচাপ সম্প্রতি বয়ে গেছে।

সেপ্টেম্বরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। অক্টোবরে দু-একটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরে প্রথমদিকেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। বর্ষা বিদায় নেয়ার পরপরই বিদায় নেবে শরৎকালও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

শরৎকালের প্রথমদিন আজ

আপডেট টাইম : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯