ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে মোহাম্মদ আবুল কালামের (৪৭) শরীরের ৯৫ শতাংশ; তার স্ত্রী সালমা বেগমের (৩৫) ৬০ শতাংশ; ছেলে মুন্নার (১২) ৩০ শতাংশ এবং মেয়ে মুন্নি (৭) ৩৫ শতাংশ ও কথার (৮) শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ (রোববার) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন লেগে যায়।

প্রতিবেশীরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস)-এ নিয়ে যান।

প্রতিবেশীরা জানান, পরিবারটি ফতুল্লার গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায় থাকত। গ্যাস লিক হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনআইবিপিএস-এর আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভুক্তভোগীদের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬