ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একাধিক নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক ও বিস্ফোরণের ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক বিবৃতিতে বলা হয়, পোর্টল্যান্ডের উত্তরে ওয়াশিংটন-ওরেগন সীমান্তের কাছে লংভিউ এলাকায় অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানির একটি ট্যাংক বিস্ফোরিত হয়। ওই ট্যাংকে ‘হোয়াইট লিকার’ নামে পরিচিত একটি রাসায়নিক পদার্থ ছিল।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের যৌথ বিবৃতিতে বলা হয়, ট্যাংকটি ফেটে যাওয়ার ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং কয়েকজন নিহত হয়েছেন। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য সিয়াটল টাইমস। আহতদের মধ্যে কারখানার ৯ জন কর্মী এবং একজন দমকলকর্মী রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হোয়াইট লিকার অত্যন্ত ক্ষারীয় একটি রাসায়নিক দ্রবণ। এতে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইড থাকে।

এদিকে একই সময়ে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে পৃথক এক রাসায়নিক দুর্ঘটনার কারণে প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে একটি ট্যাংকে থাকা দাহ্য রাসায়নিক উত্তপ্ত হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা শুক্রবার থেকে টানা কাজ করে ৭ হাজার গ্যালন বা প্রায় ২৬ হাজার লিটার মিথাইল মেথাক্রাইলেট ঠান্ডা করার চেষ্টা করছেন। রাসায়নিকটি বিস্ফোরণের ঝুঁকিতে ছিল। বিস্ফোরণ ঘটলে ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়তে পারত। এলাকাটি ডিজনিল্যান্ড থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত।

রোববার কর্তৃপক্ষ জানায়, বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা এখন আর নেই। তবে ব্রিটেনভিত্তিক জিকেএন এরোস্পেসের মালিকানাধীন ট্যাংকটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একাধিক নিহত

আপডেট টাইম : ০১:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬