ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক: সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপের কারণে এবার ঘরমুখো মানুষ বড় কোনো যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অল্প কিছু সময় পরেই যানজট নিরসন হয়ে গেছে। ফলে এবারে কেউ শোনেননি যে, ঘরমুখো মানুষ ঈদের দিন সকালে গিয়ে পৌঁছেছে। সবাই নির্দিষ্ট সময়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে এবং তারা ঈদের নামাজ আদায় করে কোরবানি দিয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অতীতের অনেক সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক অনেক ভালো। কারণ এখানে খুব ক্লোজ মনিটরিং রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটা মোটামুটি পর্যায়ে আছে; কেননা একটি রাষ্ট্র, সমাজের তো সবাই ফেরেশতা হয়ে যাবে না। কিন্তু আপনি দেখুন এর আগে কী ভয়াবহ যানজট হয়েছে। কীভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে। কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে।

কোরবানির বর্জ্য পরিষ্কারে দুই সিটি কর্পোরেশনের প্রশংসা করে বিএনপির এই মুখপাত্র বলেন, দারুণভাবে কাজ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেলের মধ্যে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডের ধার দিয়ে, যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তুলে নিয়ে গিয়ে সেখান থেকে অপসারণ করেছে। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে সরকার সবকিছুই খুব দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুতগতিতে সেখানে কাজ করছে।

রিজভী বলেন, রামিসাকে নিপীড়নের পর হত্যার ঘটনা জানেন। কীভাবে প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেছেন। তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসেছেন এবং অতি দ্রুত আদালত সেটি করবে নিশ্চিত করবেন।

বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটি আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এটা এদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। ভালোভাবে নেবে না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি

৩০ মে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, দিবসটি উপলক্ষ্যে আমরা ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছি। ৩০ মে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে।

এই উপলক্ষ্যে এরইমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবে, আলোচনা সভা করবে। অলরেডি অনেকেই আলোচনা সভার তারিখ দিয়েছে এবং যেসব পেশাজীবী সংগঠন আছে তারাও কর্মসূচি গ্রহণ করেছে।

রিজভী বলেন, আগামীকাল ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং সারাদেশে প্রতিটি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হবে।

বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ শেষে প্রধানমন্ত্রী মহানগর উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটি স্পটে বস্ত্র এবং শুকনো খাদ্য বিতরণ করবেন বলেও জানান রুহুল কবির রিজভী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

আপডেট টাইম : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬