ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা ‎সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কিন্তু সেইদিন একটা জিনিস বিশ্বাস করতেন, গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম। যদিও সেটা একেবারেই একমাত্র নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা। তিনি বিএনপিকে তৈরি করতে পেরেছেন। একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল…। লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থি রাজনৈতিক দল, সে কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়। সব মানুষের একটি রাজনৈতিক দল, এটা।

অর্থনৈতিক ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিল… উনি তখন এসে বললেন যে, এটা মানুষ সৃষ্টি। অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল।

কৃষি গবেষণার প্রসঙ্গে তিনি বলেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট, সুগারক্যান রিসার্চ ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা বড় অবদান আছে। তখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ওনার দেশের নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলেন। পিসকিপিংয়ে (শান্তিরক্ষা মিশন) তার দূরদৃষ্টি ছিল।

তিনি আরও বলেন, মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো, আপনারা এখন সেখান থেকে বের হয়ে এসেছেন। এর বিরুদ্ধে লড়াই করেছেন, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। সরকার আপনাদের সঙ্গে আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে

‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’

আপডেট টাইম : ০৭:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬