ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে “জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নূরুল ইসলাম ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত জুলাই জাতীয় সনদ ও গণভোটের ম্যান্ডেট বর্তমান সরকার ক্ষমতার মোহে উপেক্ষা করছে। পাশাপাশি প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং স্বাধীন বিচার বিভাগ গঠনের উদ্যোগ থেকে সরকার সরে এসেছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি বলেন, বর্তমান সরকারের ৫৯ শতাংশ সংসদ সদস্য ঋণখেলাপি। এছাড়া সরকারের প্রথম ১০০ দিনে ৯১৫টি খুন ও ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে টিআইবি ও পুলিশের তথ্যের উদ্ধৃতি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ধরেন তিনি।

শিক্ষাঙ্গণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রশিবিরের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

‘অদম্য জুলাই’ শিরোনামে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ, জুলাই স্মারক প্রকাশনা, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, গবেষণা সম্মেলন, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎকারভিত্তিক পডকাস্ট, কবর জিয়ারত, জুলাই গ্রাফিতি এবং ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন।

ছাত্রশিবির জানায়, জুলাইয়ের চেতনা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

আপডেট টাইম : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬