ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ফুটবল মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠলেও, প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপরেই আস্থা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে রোববার ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের কো অর্ডিনেটর রডরিগো কেটানো বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হলো এই বিষয়টির ওপর জোর দেওয়া- পুরো প্রক্রিয়াটি যেন স্বাভাবিকভাবে এগিয়ে যায় এবং কিছুটা শান্ত পরিবেশ বজায় থাকে। প্রয়োজনীয় সমন্বয় সাধন করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা অন্তত এতটুকু শান্ত ও স্থিতিশীল পরিবেশ চাই, যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারি।”

২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসা আনচেলত্তির সাথে গত মাসে চুক্তি বৃদ্ধি করে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলেই থাকবেন।

৬৭ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বর্ধিত কলেবরের এবারের আসওে খেলতে এসেছিলেন। যদিও কিছুটা আগেভাগে বিদায় নিয়ে আনচেলত্তির যাত্রাকে সুখকর করতে পারেনি শিষ্যরা।

কেটানো বলেন, ‘অবশ্যই এই মুহূর্তে সবাই দারুণ হতাশ। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলেই মানসিক ভাবে ভেঙে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন।’

একইসাথে কেটানো আসরের ইতিবাচক দিকগুলোর দিকেও নজর দেবার চেষ্টা করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, “অন্যদিকে, আমরা একসঙ্গে কাটানো সময়টাকেও উপেক্ষা করতে পারি না। বিশেষ করে সেই ৩৮টি দিন, যখন খেলোয়াড়রা, আমরা সবাই এবং আপনারাও তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মান কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত।”

রোববারের ম্যাচের পর আনচেলত্তি বলেন, এই পরাজয়কে তারা “নতুন অধ্যায়ের প্রেরণা” হিসেবে ব্যবহার করবেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনও একই ধরনের বার্তা দিয়েছে। এক্স’এ সিবিএফ লিখেছে, “ব্রাজিল জাতীয় দলের ইতিহাস শুধু অসাধারণ সাফল্যের নয়, বরং এমন কিছু মুহূর্তেরও, যা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করে। আজ আমরা বিশ্বকাপকে বিদায় জানাচ্ছি এই বিশ্বাস নিয়ে যে, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। ধন্যবাদ, ব্রাজিলের সমর্থকদের।”

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস প্রকাশ্যে সমর্থকদের কাছে ক্ষমা চান। তবে একই সঙ্গে তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে জাতীয় দলের পাশে থাকার জন্য।

মারকুইনহোস বলেন, “এখন আমাদের এই শিক্ষা থেকে শিখতে হবে এবং ব্রাজিলের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি, এখন থেকেই দলকে সমর্থন করুন। আগামী বিশ্বকাপের আগে আমাদের হাতে চার বছর সময় আছে, এই সময়ে বড় কিছু অর্জনের জন্য কাজ করতে হবে।”

তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে নামা ৩২ বছর বয়সি মারকুইনহোস আরও ভালো ফলের আশা করেছিলেন। তবে তিনি স্বীকার করেন, নরওয়ের বিপক্ষে ব্রাজিল যথেষ্ট ভালো খেলতে পারেনি।

তিনি বলেন, “তারা সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে, অথচ আমরা আমাদের অনেক সুযোগ নষ্ট করেছি। আমরা একটি পেনাল্টিও কাজে লাগাতে পারিনি, আরও কয়েকটি সুযোগও হাতছাড়া করেছি। বিশ্বকাপে শেষ পর্যন্ত সেই দলই জেতে, যারা সবচেয়ে কম ভুল করে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের

আপডেট টাইম : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬