ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগের মধ্যে স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে পল্লবী ও রূপনগর এলাকায় ছয়টি স্থানে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে দিনভর পল্লবী ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। জলাবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়া মানুষের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয় দুয়ারীপাড়া সরকারি ডিগ্রি কলেজ, ৩ নম্বর ওয়ার্ডের মদিনানগর আবাসিক এলাকা, বেগুনটিলা মুক্তিযোদ্ধা সমিতি কার্যালয়, উত্তর কালশী খলিলুর রহমান সরকারি স্কুল, পল্লবীর ‘ট’ ব্লক ইসলামিয়া হাই স্কুল এবং আরামবাগ কল্যাণ সমিতির কার্যালয়ে। সকাল থেকেই এসব কেন্দ্রে চিকিৎসকেরা পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট টাইম : ০৫:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬