ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

বিশ্ব কাপ ফুটবল ২০২৬ঃ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিয়ে করবে পরীমনি

স্পোর্টস রিপোর্টার:  আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার ভালোবাসা কোনো নতুন বিষয় নয়। লিওনেল মেসির প্রতি পরীবাহিনীর এই টান মাঝেমধ্যেই প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার সেই ভালোবাসার প্রকাশে যোগ হলো এক নতুন মাত্রা। আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

গত বুধবার (১৫ জুলাই) রাতে ফুটবল বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক রসাত্মক পোস্ট দেন এই অভিনেত্রী। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’ অভিনেত্রীর এমন চিরচেনা স্বভাবসুলভ ও মজাদার পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। হু হু করে শেয়ার হতে থাকে পোস্টটি, আর কমেন্ট বক্সে জমা হতে থাকে ভক্তদের নানা রকম কৌতূহলী ও হাস্যরসাত্মক মন্তব্য।

খেলা শুরুর আগে দেওয়া সেই প্রতিশ্রুতির রেশ কাটতে না কাটতেই মাঠের লড়াই গড়ায় অন্য মাত্রায়। ম্যাচ শেষে পরীমনি আবারও ফেসবুকে হাজির হন অন্য এক পোস্ট নিয়ে। এবার তার নিশানায় ছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইন। তাকে ট্যাগ করে অভিনেত্রী রসিকতা করে লেখেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ তার এই দ্বিতীয় পোস্টটি প্রথম পোস্টের জল্পনাকে আরও উসকে দেয় এবং অনুসারীদের মাঝে হাসির রোল তোলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

বিশ্ব কাপ ফুটবল ২০২৬ঃ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিয়ে করবে পরীমনি

আপডেট টাইম : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬