ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল,ফ্যাসিবাদ চাই না বিরোধী দলীয় নেতা  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা প্রকাশ ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন নারীরা যে ৫ কথা ভুলেও সঙ্গীকে বলবেন না আন্দোলনে সমর্থন জানানো শাবানা আজমি আইসোলেশনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

উত্তরায় ‘তুলিতে জুলাই আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীম আক্তারঃ

‘জুলাই ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না। জুলাই ভূলুণ্ঠিত হলে আমাদের দেশ ও জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরার আইইএস স্কুল এন্ড কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ নামে আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক, রাজনীতিবিদ জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব ও ইমরান হোসাইন প্রমুখ।

‘জুলাই বিশ্ব ইতিহাসের ব্যতিক্রমী বিপ্লব’ আখ্যায়িত করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই শুধু বাংলাদেশের ইতিহাসে নয় বরং বিশ্ব ইতিহাসের এক ব্যতিক্রমী মহাকাব্যিক, মহাবিজয়ের একটি ঐতিহাসিক বিপ্লবের নাম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের মত একটি মহতি উদ্দেশ্য হাসিলের জন্য দেশের আবাল-বৃদ্ধ-বনিতা বন্দুক-স্নাইপার ও সর্বাধুনিক মারনাস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে, কোনো কিছুর পরোয়া না করে ভয়কে জয় করে দুর্বার ও আপসহীন আন্দোলন গড়ে তুলেছিল।’

তিনি বলেন, ‘এ বিজয়ের মাধ্যমেই দেশ ফ্যাসিবাদমুক্ত এবং সকল ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। কিন্তু রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব ও ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লিপ্সার কারণেই আমাদের সে অর্জন হাতছাড়া হতে চলছে। তবে দেশপ্রেমী ছাত্র-জনতা সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।’

তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ইতিহাস ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দেন।

জুলাই সনদ নিয়ে সেলিম উদ্দিন আরও বলেন, ‘আমাদের তরুণদের রক্তের বিনিময়েই জুলাই বিজয় এসেছে। কিন্তু সরকার জুলাই বিচ্যুত হয়ে জুলাই সনদ উপেক্ষা করছে। এজন্য তারা সংবিধানের দোহাই দিতে কসুর করছে না। এমনকি সংবিধানের অপব্যাখ্যা করে জুলাই সনদকে পাশ কাটাতে চাচ্ছে। তারা জুলাই সনদকে প্রেসিডেন্টের আদেশ বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। অথচ প্রেসিডেন্টের আদেশেই ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি মিলেছিল, সে আদেশেই নির্বাচনও হয়েছে। ভোটের ক্ষেত্রে বৈধ হলেও জুলাই সনদের ক্ষেত্রে তা অবৈধ হয়ে গেছে। এখন গোস্ত হালাল আর ঝোল হারাম হয়ে গেছে।’

তিনি সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সরকারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

উত্তরায় ‘তুলিতে জুলাই আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬