ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইনসাফ ও কল্যাণের কথা বললেই হবে না, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও মানুষের সামনে জবাবদিহির আওতায় থাকতে হবে। তিনি বলেন, ‘ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না।’

রোববার লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াত ও এনসিপির রাজনীতি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম নয়।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। চাকরি, সামাজিক কর্মকাণ্ড কিংবা রাষ্ট্র পরিচালনায় অতীতের অন্যায় ও বৈষম্যমূলক চর্চার পুনরাবৃত্তি হলে জনগণ কোনো রাজনৈতিক দলকেই আস্থার জায়গায় রাখবে না। জবাবদিহিতা নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলের সহাবস্থানে আস্থা রাখে।

ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে আ.লীগ: জ্বালানি মন্ত্রী
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ যে বাস্তবতার মুখোমুখি হয়েছে, তা সবারই জানা। তাই আওয়ামী লীগকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো বক্তব্য বা আচরণ করা উচিত নয়, যাতে কেউ আহত হন বা কষ্ট পান।

লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না: এ্যানি

আপডেট টাইম : ০২:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬