ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

নতুন রূপের টটেনহ্যামের কাছে সেরাটা চান ডি জারবি

ক্রীড়া ডেস্ক: প্রিমিয়ার লিগ থেকে অল্পের জন্য রেলিগেশন এড়িয়ে নতুনভাবে দল গড়ে তোলা টটেনহ্যামের খেলোয়াড়দের ‘আত্মা ও আবেগ’ নিয়ে মাঠে নামার আহবান জানিয়েছেন প্রধান কোচ রবার্তো ডি জারবি।

গত মৌসুমে ১৭তম স্থানে থেকে কোনোমতে রেলিগেশন এড়ানো স্পার্স নতুন মৌসুমের আগে দলকে শক্তিশালী করতে গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে।

দলের উল্লেখযোগ্য নতুন মুখদের মধ্যে রয়েছেন ওয়েস্ট হ্যাম থেকে আসা মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস এবং নিউক্যাসল ইউনাইটেড থেকে যোগ দেওয়া সান্দ্রো টোনালি। এছাড়া নিজের সাবেক ক্লাব ব্রাইটন থেকে সেন্টার-ব্যাক ইয়ান পল ফান হেকেকেও দলে ভিড়িয়েছেন ডি জারবি।

এদিকে ফ্রি ট্রান্সফারে দলে যোগ দিয়েছেন ফুল-ব্যাক অ্যান্ডি রবার্টসন, সেন্টার-ব্যাক মার্কোস সেনেসি এবং গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। ফলে টটেনহ্যামের স্কোয়াডে এসেছে বড় ধরনের পরিবর্তন।

প্রাক-মৌসুম সফরে সিডনিতে থাকা ডি জারবি বলেন, ২২ আগস্ট শুরু হওয়া নতুন মৌসুমে তিনি দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন।

তিনি বলেন, “আমি এমন একটি নতুন দল গড়তে চাই, যেখানে থাকবে গুণগত মান, বড় মাপের খেলোয়াড়; কিন্তু একই সঙ্গে থাকবে আত্মা, আবেগ এবং আমাদের সব মূল্যবোধ।”

ইতালিয়ান এই কোচ আরও বলেন, “এখন ফুটবল শুধু মাঠে বা বলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মাঠের বাইরের বিষয়ও, এটি জীবনযাপনের অংশ। দিনের কতটা সময় আপনি আপনার কাজ নিয়ে ভাবছেন, সেটিও গুরুত্বপূর্ণ।”

রোববার নিউজিল্যান্ডে এ-লিগ চ্যাম্পিয়ন অকল্যান্ড এফসিকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুম সফর শুরু করে টটেনহ্যাম। সেই ম্যাচে গোল করেন ডেন স্কারলেট ও রিচার্লিসন।

বুধবার সিডনি এফসির মুখোমুখি হবে স্পার্স। এর তিন দিন পর সিডনিতেই লন্ডনের আরেক ক্লাব চেলসির বিপক্ষে খেলবে তারা।

অকল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতে একঝাঁক তরুণ খেলোয়াড়কে মাঠে নামান ডি জারবি। পরে শেষ ৩০ মিনিটে মাতেউস ফার্নান্দেস, রিচার্লিসন, কনর গ্যালাঘার ও বেন ডেভিসদের খেলিয়ে মূল দলের একটি ধারণা দেন।

ডি জারবি বলেন, “আমরা কোনো গোল হজম করিনি, কোনো খেলোয়াড়ও চোট পায়নি। এটা দারুণ খবর, বিশেষ করে মৌসুম শুরুর আগে এটি খুবই গুরুত্বপূর্ণ।”

দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আরও নতুন খেলোয়াড় আসতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, “আমার মনে হয় দলবদল পর্ব শেষ হলে আমরা আরও সন্তুষ্ট হব। ক্লাবের মালিক ও পরিচালনা পর্ষদের সঙ্গে আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। তারা এই মৌসুমের জন্য একটি খুব শক্তিশালী দল গড়তে চায়, যাতে ভবিষ্যতের দিনগুলো আবারও গৌরবময় হয়ে ওঠে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

নতুন রূপের টটেনহ্যামের কাছে সেরাটা চান ডি জারবি

আপডেট টাইম : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬