ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু ‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপি নেতারা দেশীয় লজিস্টিকস খাতে বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কারের আহ্বান জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

মৌসুমের শেষে নয়্যারের অবসরের সম্ভাবনা

 বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলেছেন, আসন্ন মৌসুম শেষে তাঁর অবসরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বাভারিয়ায় দলের প্রশিক্ষণ শিবিরে কথা বলতে গিয়ে ৪০ বছর বয়সী বায়ার্ন অধিনায়ক জানান, প্রায় নিশ্চিতভাবেই এটাই হবে তাঁর খেলোয়াড়ী জীবনের শেষ মৌসুম।

নয়্যার সাংবাদিকদের বলেন, “সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, আমি অবসর নেব এমন সম্ভাবনাই খুব বেশি।”

গত মে মাসে নয়্যার বায়ার্নের সঙ্গে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন।

তিনি জানান, বর্তমান বায়ার্ন দলের সম্ভাবনাই তাঁকে আরও এক মৌসুম খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

নয়ার বলেন, “সম্ভবত ৮৫ শতাংশ ক্ষেত্রে আমি অবসরই নিতাম। কিন্তু এই দল, কোচিং স্টাফ এবং পুরো টিমের সঙ্গে কাজ করাটা সত্যিই উপভোগ করছি।”

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন বুন্দেসলিগা ও জার্মান কাপ- দুটি শিরোপাই জিতেছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা প্যারিস সেন্ট-জার্মেইর কাছে হেরে বিদায় নেয়।

সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক পেশির চোটে ভুগলেও নয়্যার নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন।

মে মাসে স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে জয়ী ম্যাচে তিনি খেলতে পারেননি। গত মৌসুমেও চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন, যেখানে তাঁর বদলে গোলপোস্ট সামলান ব্যাকআপ গোলরক্ষক জোনাস উরবিগ।

নতুন মৌসুমেও বায়ার্ন বুন্দেসলিগা জয়ের অন্যতম প্রধান দাবিদার। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়েও তাদের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

নয়্যার বলেন, “আমি এই ম্যাচগুলো খেলছি না শুধু এটা বলার জন্য যে, ‘এটাই আমার শেষ ম্যাচ।’ আমি হয়তো কোনো একটি স্টেডিয়ামে শেষবারের মতো খেললাম কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”

২০১৪ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ইউরো ২০২৪-এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য তিনি জাতীয় দলে ফিরে আসেন। কিন্তু জার্মানি শেষ ৩২-এর পর্বে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয়।

২০১১ সালে শালকে থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর নয়্যার ক্লাবটির হয়ে ১৩টি বুন্দেসলিগা শিরোপা, ছয়টি জার্মান কাপ এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

মৌসুমের শেষে নয়্যারের অবসরের সম্ভাবনা

আপডেট টাইম : ০৫:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬