ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনাকে সবুজ শহর হিসেবে গড়ে তোলা হবে : কেডিএ চেয়ারম্যান নাগরিক সেবা ও উন্নয়নে উত্তরায় ডিএনসিসির মতবিনিময় সভা চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রে/ফতার ৫ আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের খুলনা বিভাগের সভাপতি হিসেবে ধনঞ্জয় রায়কে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত গাইবান্ধায় ৮৮ বস্তা মিশরী মসলাসহ দুইজন গ্রে/ফতার সুনামগঞ্জে মাদ্রাসা’র উন্নয়নে ১৫ লাখ টাকা বরাদ্দের ঘোষণা

জাল সনদে চাকরি, বেরোবি’র সহকারী পরিচালক বরখাস্ত

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে আজ সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সনদ যাচাইয়ের সময় জাল সনদ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এ কারণে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও

প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদ জমা দেন। পরবর্তীতে সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কাছে চিঠি পাঠায়। জবাবে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি।

এরপর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জাল সনদ ব্যবহার সংক্রান্ত অন্যান্য অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপাচার্য ড. শওকাত আলী বলেন, আরো বেশ কিছু শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে। যারাই চিহ্নিত হবে তাদের শাস্তির আওতায় আনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনাকে সবুজ শহর হিসেবে গড়ে তোলা হবে : কেডিএ চেয়ারম্যান

জাল সনদে চাকরি, বেরোবি’র সহকারী পরিচালক বরখাস্ত

আপডেট টাইম : ০১:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬