ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

জেলায় আজ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির অংশ হিসাবে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির সরকার।

এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নিজের বিদ্যালয়ে নিজের ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

এসময় প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে শিক্ষার্থীরা আমগাছ সহ নানা প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৫:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬