ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন মেজর জেনারেল শফিউদ্দিন

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন।

রোববার (২৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন এস এম শফিউদ্দিন আহমেদ। লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ ইতোপূর্বে একটি পদাতিক ব্যাটালিয়ন, বিএমএতে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০১২ সালে ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন তিনি। চাকরি জীবনে তিনি মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিকে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতির আগে জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া হিসেবে নিয়োজিত ছিলেন এস এম শফিউদ্দিন। লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে জিওসি, অ্যাটর্ডক হিসেবে নিযুক্তপ্রাপ্ত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন মেজর জেনারেল শফিউদ্দিন

আপডেট টাইম : ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯