চীনে ভোক্তা পণ্যের দাম গত মাসে প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। রোববার প্রকাশিত সরকারি তথ্যে এ কথা জানা গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি দীর্ঘস্থায়ী মূল্যহ্রাসের চাপ মোকাবিলা করছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মূল্যস্ফীতির প্রধান সূচক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গের জরিপে পূর্বাভাস ছিল ০ দশমিক ৮ শতাংশ। এটি জানুয়ারির পর সবচেয়ে ধীরগতির মূল্যবৃদ্ধি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















