চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। পাসের হার ৬৪.০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
আজ সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























