সিটিজেন নিউজ ডেস্ক: চীনে গত মাসে ভোক্তা পণ্যের দাম প্রত্যাশার থেকে কম বৃদ্ধি পেয়েছে।
রোববার প্রকাশিত সরকারি তথ্যে এই তথ্য প্রকাশ করা হয়।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি দীর্ঘস্থায়ী মূল্যহ্রাসের চাপের মুখোমুখি হচ্ছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মূল্যস্ফীতির প্রধান সূচক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গের জরিপে পূর্বাভাস ছিল ০ দশমিক ৮ শতাংশ। এটি জানুয়ারির পর সবচেয়ে ধীরগতির মূল্যবৃদ্ধি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























