ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

যুবলীগ নেতা হত্যা: রোহিঙ্গা যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবক হাসান নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। সোমবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামিরা নীলার জাদিমুরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে টেকনাফ থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ ও পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়ে। এই সময় টেকনাফ থানার এসআই সাব্বির, কনস্টেবল বাহার উদ্দিন ও কনস্টেবল লিটন আহত হয়।

ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার বাসিন্দা ও বর্তমানে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী হামিদুল্লাহর পুত্র হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। সে সময় তার কাছ থেকে ১টি এলজি,৫ টি গুলি ও ৮ টি খোসা উদ্ধার করে।

গুলিবিদ্ধ হাসানকে পুলিশ প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ির সামনে থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা টেকনাফের জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুককে গুলি করে হত্যা করে।

এ নিয়ে দুই দিনে ওমর ফারুক হত্যা মামলার আসামী থাকা তিন রোহিঙ্গা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

যুবলীগ নেতা হত্যা: রোহিঙ্গা যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট টাইম : ০১:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯