ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বাদাঘাট বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি আটক

আমির হোসাইন স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার পলাতক ২ নম্বর আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ২০২৬ বিকেলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফয়সাল আহমেদ তাহিরপুর উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার ২ নম্বর পলাতক আসামি।

পুলিশের দাবি, এর আগেও ফয়সাল আহমেদ ইয়াবা ট্যাবলেটসহ দুই দফা পুলিশের হাতে আটক হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে মাদকসংক্রান্ত অভিযোগে তাকে তৃতীয়বারের মতো আটক করা হলো।

এদিকে ফয়সালের গ্রেপ্তারের ঘটনায় মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের পক্ষ থেকে পুলিশকে স্বাগত জানানো হয়েছে।সংগঠনটির নেতারা এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

বাদাঘাট বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি আটক

আপডেট টাইম : ০৪:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬