শাকিল হোসেন,কালিযয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার টান কালিয়াকৈর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, নাইম, এরশাদ, শহিদুল, জালাল, আজিজুল, এরশাদুল ও আকাশ বেশ কিছুদিন ধরে ওই এলাকায় নগদ টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চালাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শনিবার সকালে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই)
আবুল হাসান জানান, খবর পেয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















