ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ চলছে। তিনি ইতোমধ্যে নান্দাইলকে চাঁদাবাজমুক্ত করতে সক্ষম হয়েছেন বলেও দাবী জানান।

আজ ১৫ আগস্ট শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদ হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা ও ক্বওমী মাদরাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ও ক্বওমী মাদ্রাসার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে যাদের সঙ্গে মাদক পাওয়া যাবে বা যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। এটি শুধু নান্দাইলের জন্য নয়, সারা দেশের জন্য। নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন মসজিদে ইতিমধ্যে অনুদান দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আরও ব্যাপক হারে মসজিদ-মাদ্রাসায় সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ১৪টি মসজিদে উন্নয়নের জন্য ৪২ লাখ টাকা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও দেওয়া হবে। মন্ত্রী আরো জানান নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে বিগত ৬ মাসে নান্দাইলে ১৮০টি রাস্তা করা হয়েছে । তিনি আরও জানান, বাংলাদেশ টেলিভিশনে এখন থেকে প্রতিবছর একবার হলেও কেরাত প্রতিযোগিতা হবে। ২০২৬ সালে সারা বাংলাদেশে হামদ-নাত প্রতিযোগিতা হবে।

নান্দাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম ও কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা

আপডেট টাইম : ০৯:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬