ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

পঞ্চগড় :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় আপসের নামে অর্থ লেনদেনের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে এসব ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সুলতানা রাজিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন,তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের টায়াগছ গ্রামে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
পরে ভুক্তভোগী শিশুর পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে মামলা দায়ের সহ আইনগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন তিনি।

সুলতানা রাজিয়ার অভিযোগ,এরই মধ্যে একটি চক্র তার বিরুদ্ধে ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি আপস করার মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ও মানহানিকর অপপ্রচার চালায়।

এসব গুজব ছড়িয়ে অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করে তিনি বলেন, শিশু ধর্ষণ চেষ্টার মতো গুরুতর অপরাধ কোনোভাবেই আপসযোগ্য নয়। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ন্যায় বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরোও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচারের ঘটনায় কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন, সুলতানা রাজিয়া।
সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে যেসব গুজব ছড়িয়ে অপপ্রচার করা হচ্ছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো অভিযোগের সত্যতাও স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬