ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা মৎস্য প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃ/ত্যু সিরাত মাহফিল- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র ধামইরহাটে গৃহবধূর ঝুলন্ত মৃ/ত্যু দেহ উ/দ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রে/প্তার

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রে/প্তার

​নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ-এর বরাতে এসব তথ্য জানা গেছে।​পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড আজমপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় মো. শাহিন (২৮) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উক্ত ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করা হয়।

​অভিযানের একপর্যায়ে প্রথমে ময়মনসিংহের ভালুকা ও পরবর্তীতে জামালপুরের ইসলামপুর থানা এলাকা হতে এজাহারনামীয় আসামি সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২) এবং পারভেজ (২২)-কে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা উত্তরার দক্ষিণ আজমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে আসামি বাবু ওরফে সেন্টু (২৫)-এর বাসা থেকে খাটের বালিশের নিচে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল (AUTO PISTOL / MADE IN USA), ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সাজু মজুমদার (২৮)
২. অন্তর রহমান ওরফে অনু (২২)
৩. পারভেজ (২২)
৪. বাবু ওরফে সেন্টু (২৫)
​উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উত্তরা বিভাগে যেকোনো ধরনের অপরাধ দমন, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে ডিএমপি উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রে/প্তার

আপডেট টাইম : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬