ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর উত্তরা উলামা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আদর্শ সমাজ গঠন ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা স্বাভাবিকের চেয়ে আগেই পিরিয়ড হওয়ার যেসব কারণে ভাত রান্না করার সময় যে ৫ ভুল করবেন না জাপানে বসবাসরত ভারতীয়রা অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করতে প্রস্তুত তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস অভাবের কাছে হার মানেননি সীমা, পাশে দাঁড়ালো আলো মিডিয়া গ্রুপ শিক্ষার্থী কেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের নানা বিতর্কের মধ্যেই পর্দা উঠছে এশিয়ান গেমসের গ্রিনল্যান্ড ইস্যুতে অবশেষে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

জাপানে বসবাসরত ভারতীয়রা অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করতে প্রস্তুত

এশিয়ান গেমসে আবাসন সংকট অব্যাহত থাকলে জাপানে বসবাসরত ভারতীয়রা দেশটির অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছেন। গেমসে অংশগ্রহনকারী ভারতীয় দলের কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা গেছে।

এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস আজ রাতে নাগোয়া ও আইচি প্রিফেকচারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তবে আসরকে ঘিরে প্রস্তুতির পুরো সময়জুড়েই নানা সমস্যা দেখা দিয়েছে।

খরচ কমানোর জন্য জাপান এবার অ্যাথলেটদের জন্য আলাদা কোনো ভিলেজ না করার সিদ্ধান্ত নেয়। এর পরিবর্তে আয়োজকরা প্রতিযোগীদের হোটেলের কক্ষ, অস্থায়ী কাঠের কনটেইনার-ধাঁচের কক্ষ এবং একটি ক্রুজ জাহাজে রাখার ব্যবস্থা করেছে।

তবে গেমসে অংশ নিতে জাপানে আসা ১৭ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অনেকেই তাদের বরাদ্দ করা অস্থায়ী আবাসন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, কক্ষগুলোতে ক্রীড়া সরঞ্জাম রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই এবং বিছানাগুলোও খুব ছোট।

প্রায় ৫০০ অ্যাথলেট নিয়ে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারত। এরই মধ্যে তারা কয়েকজনকে অস্থায়ী কক্ষ থেকে হোটেলে সরিয়ে নিয়েছে। আগামী কয়েক দিনে আরও প্রতিযোগী ও সহায়ক কর্মীরা আসার পর উপযুক্ত কক্ষের সংকট আরও বাড়লে কী করা হবে, সে জন্যও বিকল্প পরিকল্পনা তৈরি করেছে ভারত।

এশিয়ান গেমসে ভারতের শেফ দ্য মিশন এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কোষাধ্যক্ষ সাহদেব যাদব বলেন, “আমরা এখানে আমাদের অ্যাথলেটদের জন্য হোটেলের ব্যবস্থা করেছি।

“কিন্তু যদি হোটেলের কক্ষের ঘাটতি দেখা দেয়, তাহলে হ্যাঁ, এখানে থাকা ভারতীয় পরিবারগুলো অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করার জন্য প্রস্তুত রয়েছে।

“তারা সবাই নিজেদের বাড়িতে তারকাদের স্বাগত জানাতে অত্যন্ত আগ্রহী।”

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস নাগোয়ায় বসবাসরত প্রায় ২,০০০ পরিবারের সঙ্গে যোগাযোগে সহায়তা করেছে। এসব পরিবারের কয়েকটি প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

আয়োজকরা বলেছেন, আবাসনের ব্যবস্থা নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক। ভিন্নধর্মী এই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রশংসা করা উচিত বলেও তারা মন্তব্য করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আদর্শ সমাজ গঠন ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

জাপানে বসবাসরত ভারতীয়রা অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করতে প্রস্তুত

আপডেট টাইম : ০৩:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬